হোম > সারা দেশ > ঢাকা

ভোট দিতে গাজীপুর থেকে পোশাককর্মীরা বাড়ির পথে

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ছবি: আমার দেশ

এক সঙ্গে চার দিন ছুটি পাওয়ায় গাজীপুরের পোশাককর্মীরা বাড়ি যাচ্ছেন। প্রায় সব কারখানার শ্রমিকদেরই ছুটি দেওয়া হয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে।

গত রাতে চন্দ্রা-সফিপুর ও বাড়ইপাড়ায় প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন।

পোশাককর্মীরা জানান, ভোটের ছুটিতে ভোট দিতে তারা বাড়ি যাচ্ছেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছিলেন না। তবে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও সুযোগ বুঝে যানবাহনসংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।

এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। ঘরে ফেরা বেশির ভাগ শ্রমিকই নিজ এলাকায় ভোটার বলে জানিয়েছেন তারা।

মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন শিল্প কারখানার শ্রমিকেরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশপাশে তাই যানবাহনের চাপ হয়েছে। তবে ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু