হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে গভীর রাতে ডাকাতি, নারীকে গলা টিপে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

স্বজনদের আহাজারি । ছবি: আমার দেশ

গাজীপুরে গভীর রাতে ডাকাতির সময় আসমা আক্তার নামে এক নারীকে গলা টিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের পুত্রবধূ আরিফা আক্তার। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার মধ্যপাড়া এলাকার আনিস উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আসমা আক্তারের স্বামী ও ছেলে স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারা ডিউটিতে চলে যান।
রাতের কোনো এক সময় ডাকাতদল বাড়িতে ঢুকে ঘরের বাক্স ভেঙে প্রায় ৩ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় আসমা আক্তার ও তার পুত্রবধূ আরিফা আক্তার চিৎকার করলে ডাকাতরা আসমাকে গলাটিপে হত্যা করে। আর পুত্রবধূ আরিফাকে ভারী কিছু দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।
সকালে ডিউটি শেষে বাড়ি ফিরে ছেলে সাকিব ঘরে ঢুকে মায়ের লাশ এবং অচেতন অবস্থায় স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং আহত আরিফাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ডাকাতি ও খুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।

কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের উন্নয়নের গতি বাড়াতে প্রতিমন্ত্রীর সাত উদ্যোগ

নারায়ণগঞ্জে জমিয়ত নেতাকে শোকজ

সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

অচল হয়ে পড়ছে যানবাহন সেচ, শিল্পকারখানা

২২ বছর পর ছাত্রদলের কমিটির সভাপতিই বিবাহিত, বঞ্চিতদের সড়ক অবরোধ

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা

সদরপুরে জ্বালানি তেল সংগ্রহে লাইনে নারীরাও

পরিবেশ বিধ্বংসী অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত