হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খালপার শহীদ রফিক চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজনে এই অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম লোটাসের সার্বিক সহযোগিতায় ও সদস্য সচিব মো. শামীম বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, এস এম ইকবাল হোসেন হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃতকরণে প্রচারণা সভা বিকালে সাটুরিয়া উপজেলার ধানকোড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। এসময় জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেন, সারা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফা তৈরি করা হয়েছে, এখানে কৃষকের কথা বলা আছে শ্রমিকের কথা বলা আছে সবার ভাগ্য উন্নয়নের কথা বলা আছে, ৩১ দফা পড়ে পড়ে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়ন করা যাবে।

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা