হোম > সারা দেশ > ঢাকা

নিহত দুই কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদীর আব্দুস ছালাম ও ইটনা উপজেলার শাহ আলম নামে নিহত দুই জামায়াত কর্মীর পরিবারের দায়িত্ব নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে দুই কর্মীর পরিবারের খোঁজখবর নিতে এসে এ কথা জানান তিনি। এর আগে তাদের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় জামায়াত আমির বলেন, ‘কিছু লোক নির্বাচন এলে গরিব মানুষগুলোর সাথে হাত মেলায়, তারপর আড়ালে গিয়ে টিস্যু দিয়ে হাত মোছে। এরাই আবার বলছেন, আমি গরিব মানুষের হাতের ঘাম দিয়ে আমার মুখ মুছি।’

এ সময় জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলীসহ জেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালামের মৃত্যু হয় এবং ৮ ফেব্রুয়ারি ইটনা উপজেলার আরেকটি জনসভায় যাওয়ার পথে শাহ আলম স্ট্রোক করে মারা যান।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু