হোম > সারা দেশ > ঢাকা

মাঠে পড়েছিল হাত-পা বাঁধা লাশ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বুধবার দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকশির নগর হাউজিংয়ের ভেতরের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ধামরাই থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসআই সাইফুল বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর