হোম > সারা দেশ > ঢাকা

ঘুষের টাকা না পেয়ে পলাশে বিআইডব্লিউটির উচ্ছেদ: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী

ঘোড়াশাল পলাশে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের মধ্যে এখনো পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

রোববার সন্ধ্যায় সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএর অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে নদীর বালু বিক্রি করে হাজার হাজার কোটি টাকার লুটপাট-দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিসের আইন? আজকে যে অন্যায়কারী কর্মকর্তারা এসেছে তাদের ঘুষ দিলে তারা হাত গুটিয়ে ফিরে যেত।

তিনি আরও বলেন, দরিদ্র মানুষদের শোষণ করা কোন দেশের আইন হতে পারেনা। তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায়ভাবে ১০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছে। এ ধরনের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপুরণ দিতে হবে।

এর আগে দিনব্যাপী শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছে কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এতে অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ফলে দশ হাজার মানুষ পথে বসার পথে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক