হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার ১৯

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফাহিম (৩৮), সহিদুল ইসলাম (৪৫), মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯), মহাসিন সিপাহি, (৪৫), মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম, মো. আক্তার হোসেন (২৭), সাইদুল ইসিলাম (৩৫), মিজান মেম্বার (৪৬), সুফল চন্দ্র দাস (২১), মোমেন মোল্লা (৫২), মো. রাসেল (৪০)।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত ১৯ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছে: জামায়াত এমপি নীলু

শিক্ষানুরাগী হুমায়ুন কবীর শিকদারের ৩১তম মৃত্যুবার্ষিকী

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু