হোম > সারা দেশ > ঢাকা

মাদক সেবনের প্রতিবাদ করায় মারধর, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর দুই ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও এলাকাবাসী।

জানা গেছে, গত ৩০ নভেম্বর বিকালে কয়েক বখাটে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মাদক সেবন করে। রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাটসহ কয়েক শিক্ষার্থী এর প্রতিবাদ জানান।

ওই ঘটনার জেরে গত বুধবার বিকালে কলেজ মাঠে সম্রাটকে একা পেয়ে মারধর করে বখাটেরা। গুরুতর আহতাবস্থায় সহপাঠীরা তাকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেপ্তার, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধসহ তিন দফা দাবিতে বুধবার রাতেই শিক্ষার্থীরা মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেন।

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, সদর মডেল থানার ওসি আদিল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিমি যানজট

​ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে ধনবাড়ীতে বৃক্ষরোপণ

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো, বিএনপি এমপির ক্ষোভ

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার