হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জের বন্দরে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকায় তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম শাওন ও ওবায়দুল্লাহ। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

জানা গেছে, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। স্থানীয়রা লরিটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পরই গাড়িচালক পালিয়ে গেছেন।

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

৪০০ বস্তা চাল নিয়ে চালবাজি, খাদ্যগুদাম কর্মকর্তাকে বদলি