হোম > সারা দেশ > ঢাকা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ডোবায়, আহত ২০ যাত্রী

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ছবি: আমার দেশ।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের আর্তচিৎকারে মুহূর্তেই ঘটনাস্থল হয়ে ওঠে শোরগোলপূর্ণ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ‘পদ্মা ট্রাভেলস’ নামের বাসটি প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠান্ডার মোড় এলাকায় চলমান সড়ক সংস্কারকাজের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। এ সময় বাসটির একটি চাকা সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে পাশের ডোবায় পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভাঙা কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে জানালা ও দরজা ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেন।

আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার