হোম > সারা দেশ > ঢাকা

কাজে গিয়ে নিথর দেহে ফিরলেন শাকিল

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল মিয়া নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পৌরসদরের হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ২২ বছর বয়সী শাকিল উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, হাপানিয়া এলাকায় একটি বহুতল ভবনে কাজ করছিলেন শাকিল। এ সময় ভবনের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে অসাবধানতাবশত স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা