হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক পরিচয়ে চোরাই গাড়ির কারবার, আটক ১

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চোরাই গাড়ির ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি পিকআপ জব্দ করা হয়েছে।

রোববার বিকেলে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ভেইলিব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ ফারুক মিয়া (৪৫) খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ফারুক মিয়া দীর্ঘদিন ধরে ভেইলিব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। স্থানীয়দের কাছে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও কোনো গণমাধ্যমের পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ৮ মে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পিকআপটি উদ্ধার, তাকে আটক করা হয়। তিনি গাড়িগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অভিযানে নেতৃত্ব দেন শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।

সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, আটক ব্যক্তি স্থানীয়দের কাছে সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন। গাড়ি চুরি, গরু চুরিসহ অন্যান্য অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে। গাড়িগুলোর মালিকানা যাচাই, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল