হোম > সারা দেশ > ঢাকা

মব সৃষ্টি করে অযথা হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেন, কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। যদি কেউ করে, তাদের ছাড় দেওয়া হবে না।

শনিবার দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে, সেটা আর করতে দেওয়া যাবে না।

শরীফুল আলম বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি ছাড় দেব না। কুলিয়ারচরের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, শহরকে আধুনিকায়ন করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলে তিনি জানান।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু