হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছত্রভঙ্গে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার সকালে কালিয়াকৈরের গ্লোবস কারখানার শ্রমিকরা বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্দোলন শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে বৈঠক করে তাদেরকে মহাসড়ক ত্যাগ করতে বলা হয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের প্রতি মারমুখী হয়ে উঠে, পুলিশকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বিভিন্ন গলিতে আত্মগোপন করেন। সংঘর্ষে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, পরিস্থিতি বেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ ছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের দাবি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষও শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অলি গলিতে আত্মগোপনে থাকা শ্রমিকরা পুনরায় একত্রিত হয়ে মহাসড়কে নামতে পারে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন