হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত হত্যা, পুলিশি কাজে বাধা ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু জামিনে এসে পুনরায় সন্ত্রাসী বিরোধী কর্মকাণ্ড করায় ফের গ্রেপ্তার করা হয়।

ফয়সাল মাতুব্বর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। এর আগে আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ জানান, ফয়সালকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাকে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া অন্য জামিন ছাড়া মামলাও গ্রেপ্তার দেখানো হয়। ফয়সাল ২০২৪ সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মস্তফাপুর ও যুব উন্নয়নের সামনে ছাত্রদের উপর অস্ত্র নিয়ে হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ফয়সালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। এছাড়াও অন্য মামলাও রয়েছে।

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি