হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ করে চিনির ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের সময় এক চিনির ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল বের করেন তাদের নেতাকর্মীরা। এ সময় শতাধিক কর্মী হাতে লাঠিসোঁটা, লোহার রড ও ককটেল নিয়ে রাস্তায় মিছিল করেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাক আসলে সেটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। মুহূর্তেই আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। এতে সড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে দুষ্কৃতকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওই মিছিলের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছাত্রলীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়, শতাধিক ব্যক্তি হাতে লাঠিসোঁটা নিয়ে সড়কে মিছিল করছেন, সামনে থাকা একজনের হাতে ককটেলও দেখা গেছে।

ঘটনা নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। মিছিলের বিষয়টিও আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের সহিংসতা ভীতিকর এবং সাধারণ মানুষের জীবনে অনিরাপত্তা তৈরি করছে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন