হোম > সারা দেশ > ঢাকা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদলের নেতা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে ছাত্রদলের এক নেতা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া মো. আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম শুকুর পাটোয়ারী। আলাউদ্দিন অস্ত্র মামলায় কারাগারে আছেন।

জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহারায় আলাউদ্দিন তার বাবার জানাজায় অংশ নেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় সন্ধ্যায় বাবার জানাজায় আলাউদ্দিনকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানির তৈরি একটি রিভলবার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন আলাউদ্দিন।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি