হোম > সারা দেশ > ঢাকা

স্বেচ্ছাসেবক লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বার পৌর সদরে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) হত্যা মামলার অন্যতম আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন ডিউটি অফিসার। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসীসহ ৪টি মামলা রয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল (৩৩) নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আমরা সংবাদ পেয়ে আসামিকে দেবিদ্বারে আনতে ঢাকায় পুলিশ পাঠিয়েছি।

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩