হোম > সারা দেশ > ঢাকা

রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে লাশ ফেলে পালানোর সময় চালক ও হেলপারসহ অ্যাম্বুলেন্স জব্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে ফতুল্লার নরসিংপুর এলাকার তারা স্পিনিং মিলের সামনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজু মিয়া ও তার হেলপার হৃদয়কে নিজেদের হেফাজতে নিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ​

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা স্পিনিং মিলের সামনে সন্দেহজনকভাবে লাশ ফেলে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া দিয়ে অ্যাম্বুলেন্সটি চালকসহ আটক করে। এরপর তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়।

​অ্যাম্বুলেন্স চালক রাজু মিয়া দাবি করেন, খানপুর হাসপাতাল থেকে লাশটি দাফনের উদ্দেশ্যে বক্তাবলী নেওয়ার কথা বলে আমাকে ভাড়া করা হয়েছিল। কিন্তু পঞ্চবটী আসার পর ভাড়া করা ব্যক্তিরা গাড়ি থেকে নেমে যায় এবং আমাকে লাশ নিয়ে বক্তাবলী ঘাটে যেতে বলে। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

​

হৃদয় জানান, চালক তাকে ভয়ে সাহায্য করার অনুরোধ করায় তিনি গাড়িতে উঠেছিলেন। তিনি লাশের স্বজন বা চালকের সহকারি নন।

​

​ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল জানান, আমরা ঘটনাস্থলে এসে অ্যাম্বুলেন্স ও লাশটি হেফাজতে নিয়েছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ​শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল