হোম > সারা দেশ > ঢাকা

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপির পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলে ‘কিলার গ্রুপ’-এর প্যাডে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে ও গত শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুবায়ের আহমেদ, শহর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, শহর বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া এবং বিএনপিকর্মী আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।

জানা যায়, কিলার গ্রুপের প্যাডে চাঁদা দাবি করা হয়েছে মোহাম্মদ আজাহার আলীর কাছে। তিনি একটি মাছের খামারের মালিক। ওই প্যাডে স্লোগান হিসেবে লেখা ছিল ‘চাঁদা দে, নইলে জীবন দে’। সেখানে ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা চাঁদা ৩ আগস্টের মধ্যে কাগমারীর মাহমুদুল হাসানের (সাবেক সংসদ সদস্য) বাসার সামনে একটি গাছের নিচে রেখে যেতে বলা হয়। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযানে নামে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া আদালতে জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। পাঁচজনকেই আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির বেশ কজন নেতা জানান, গ্রেপ্তাররা শহর বিএনপির শীর্ষ নেতাদের অনুসারী। তাদের ছাড়াতে নানাভাবে তদবিরও করা হয়।

এ ব্যাপারে শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে আলীম সাংবাদিকদের জানান, বিএনপি নেতাকর্মীরা ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাদের ফাঁসানো হয়েছে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’