হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ৪ হাজার ৫শ লিটার ডিজেল মজুত,৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডিজেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

আল-আমিন হালদার বলেন, পাটগাতী বাজারে অবৈধভাবে ৪ হাজার ৫শ’ লিটার ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছিলো তারা।

সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, মজুতকৃত ডিজেল জনপ্রতি ৫ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন