হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমার দেশের আল-আমিন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি মো. আল-আমিন। একই নির্বাচনে সভাপতি হিসেবে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে দৈনিক হুংকারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট ও দৈনিক মানবজমিনের খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির এস এম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়।

সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন— দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।

নবনির্বাচিত দপ্তর সম্পাদক মো. আল-আমিন বলেন, “দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শরীয়তপুর প্রেসক্লাবকে একটি আধুনিক, গতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করবো।”

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে জেলার সাংবাদিক মহলে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

অচেতন করে বিএনপি নেতার বাড়িতে চুরি, আটক ৫

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

শরীয়তপুর প্রেসক্লাবের দায়িত্বে আবুল হোসেন ও নুরুল আমীন

একই পরিবারের পাঁচ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিভেদ করে কোনো লাভ হয় না: বিমানমন্ত্রী

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক