হোম > সারা দেশ > ঢাকা

কাল বোয়ালমারী যাচ্ছেন জামায়াত আমির

প্রস্তুতির কাজ পুরোদমে চলছে

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারীতে এই প্রথম আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে মঞ্চ নির্মাণ, মাইকিংসহ সার্বিক প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।

আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় তিনি স্টেডিয়াম মাঠের মঞ্চে উঠে জনতার উদ্দেশে বক্তব্য দেবেন। ডা. শফিকুর রহমানের েই আগমন উপলক্ষে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশ ঘিরে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীসহ আশপাশের উপজেলা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। কখন আসবেন জামায়াত আমির, এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলও চোখে পড়ার মতো।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান বলেন, ‘বোয়ালমারীর ইতিহাসে এই প্রথম জামায়াতের আমির আসছেন। আমরা আশা করছি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহাসমাবেশ সম্পন্ন হবে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আমাদের বিশ্বাস।’

এদিকে মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও তৎপর রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি থাকবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘আজ বেলা ৩টায় আইনশৃঙ্খলাসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় মহাসমাবেশ ঘিরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল, পদ্মাপাড়ে বেড়িবাঁধ এখন বিনোদনকেন্দ্র

নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত মরদেহ

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে গভীর রাতে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

রোগীরা শান্ত হলে তবেই আমি ক্ষান্ত হবো: স্বাস্থ্যমন্ত্রী

ঈদের ছুটিতে ঘুরতে পারেন নরসিংদীর যে সব বিনোদন কেন্দ্রে

ঈদে গাজীপুর সাফারি পার্কে নতুন ৩ সিংহ, বেড়েছে দর্শনার্থীদের কৌতূহল

আড়াইহাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিক্ষার্থী

প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান মারা গেছেন