হোম > সারা দেশ > ঢাকা

নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে মকস বিলে ঘুরতে এসে নৌকাডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নৌকাডুবিতে মারা যাওয়া কিশোররা হলেন সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮), কারলসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯) এবং একই এলাকার সফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮)।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে পাঁচ বন্ধু মিলে একটি নৌকায় উপজেলার মৌচাকের মকস বিলে ঘুরতে যায়। তীব্র বাতাসে হঠাৎ তাদের নৌকা ডুবে যায়। এতে পাঁচজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা জীবিত অবস্থায় দুইজনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়।

সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা শনিবার সকালে রফিকুল, বিকালে শিমুল ও রোববার সকালে মেহেদী হাসানের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মকস বিলে নৌকাডুবির ঘটনায় ইতোমধ্যে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন