হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিন দুধখালী এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, এখনো পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে ওই এলাকার সড়কের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে মুখমণ্ডল থেঁতলে দিয়ে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭