হোম > সারা দেশ > ঢাকা

আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এর ফলে নৌপথের চ্যানেলের দিকনির্দেশক মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট এবং রাত ৩টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশা কেটে যাওয়ায় শনিবার সকালে ফেরি চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল সাড়ে ৭টা ১০ মিনিট থেকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়।

নাসির মোহাম্মদ চৌধুরী আরও বলেন, ফেরি চলাচল শুরু হওয়ার পর যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল