হোম > সারা দেশ > ঢাকা

৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহ। তাদের মধ্যে কাজী জহরুল ইসলাম সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষার্থী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মনিপুরীপাড়ায় অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে আটক করে। সোমবার রাতে তারা কবর থেকে মানবদেহের কঙ্কাল তুলে বিক্রির চেষ্টা করে । পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহকে আটক করা হয়। আজাদের নামে কঙ্কাল চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তাদের কাছে অনেক কঙ্কাল বলে জানায় । পরে তাদের তথ্য মোতাবেক সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসের হোস্টেল থেকে ৪৭টি মাথার খুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফয়সল নামের এক ব্যক্তি এই চক্রের মূলহোতা । তিনি দীর্ঘদিন এই ব্যবসার সঙ্গে জড়িত । অনলাইনে তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে । কয়েক বছর যাবৎ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকা থেকে কঙ্কাল সংগ্রহ করে বিক্রি করে আসছিল তারা।

প্রতিটি কঙ্কাল ছয় থেকে আট হাজার টাকায় কিনে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করেন । তাদের বেশিরভাগ ক্রেতাই বিভিন্ন মেডিকেল শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র । তারা দেশব্যাপী এই ব্যবসা পরিচালনা করে আসছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ফয়সাল এই ব্যবসার মূলহোতা । অনলাইনে তার ‘বোন সেলিং’ নামে একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার ৭শত জন কর্মী কাজ করে । গ্রুপ মেম্বার আছে ২০ হাজারের মতো।

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না

জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপিকে সংবর্ধনা

সাবরিনা শুভ্রার ‘মহাজীবনের উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গোয়ালন্দে সমন্বয় সভা

রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ পিস্তলসহ গ্রেপ্তার ২

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ

টঙ্গীতে ৩৫ জন ছিনতাইকারী ও মাদকসেবী গ্রেপ্তার