হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলার আসামি আ.লীগ সন্ত্রাসী সাভারে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার

ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সাভার পৌর এলাকার থানা রোডের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার ধামরাই থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাদ হত্যা মামলার ৫৬ নম্বর আসামি মিন্টু।

সাভার মডেল থানার উপপরিদর্শক রাজীব সরকার বলেন, ধামরাই থানার একটি হত্যা মামলায় রোয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার আসামিকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন