হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ

নরসিংদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে অসদুপায়ে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে মজুত করা গোপন দোকানে অভিযান চালিয়ে অকটেন, পেট্রোল ও ডিজেল জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও খালিদ হাসান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় জ্বালানি তেল মজুত করা হয়েছে। গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় অসদুপায়ে ২৭০ লিটার অকটেন ও ৭০০ লিটার ডিজেল মজুতের দায়ে পাঁচদোনা বাজারস্থ হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন করিবকে ৪০ হাজার টাকা এবং ১ হাজার লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন মজুতের দায়ে ডাংগা রোডস্থ আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সেই সঙ্গে আয়াজ এন্টারপ্রাইজে উদ্ধারকৃত মালামাল জনসাধারণের কাছে খোলাবাজারে বিক্রি করে মালিকের কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয়। হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে জব্দকৃত মালামাল জনসাধারণের কাছে খোলাবাজারে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

জ্বালানি তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল