হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

  • নারায়ণগঞ্জের বন্দর থেকে ১৪ কেজি গাঁজাসহ মোছা. সাথী মনি (২০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় বন্দরের রাফি ফিলিং স্টেশনের সামনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -১১ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার সাথী দিনাজপুরের বিরামপুর থানার শান্তিনগর এলাকার মো. তাইজুল ইসলামের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। র‍্যাব-১১ এর একটি দল অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমএস

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল