হোম > সারা দেশ > ঢাকা

যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

আমার দেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রকাশ্যে স্কুল শিক্ষককে পেটানোর অভিযোগ ওঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নুরুল আমীন রতন নড়িয়ার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের কার্যক্রম শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ভোজেশ্বর বাজার এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদারসহ কয়েকজন তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এসময় শিক্ষকের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সংক্রান্ত একটি বিষয় নিয়ে কিছুদিন ধরে তার সাথে বিরোধ চলছিল। বাড়ি ফেরার পথে মিজান শিকদার ও তার লোকজন আমার ওপর হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার। তিনি বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমার নাম জড়িয়ে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। প্রয়োজনে আমি আইনি ব্যবস্থা নেব।

শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. মফিজুর রহমান স্বপন জানান, তার ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল থেকে বিচারের দাবি ওঠেছে।।

সেচ সংকটের আশঙ্কায় শহীদ জিয়ার কাশাদহ সেচ প্রকল্পের কৃষকরা

বন্দরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পিতা নিহত

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ