হোম > সারা দেশ > ঢাকা

মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ২

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জে রূপগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারাবো দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ও একই এলাকার রাজু মিয়ার ছেলে জুনায়েদ আহমেদ হৃদয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবো এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চলছিল। আর এসব কাজ নিয়ন্ত্রণ করেন মাদক ব্যবসায়ী শিমুল ও শ্রাবণ। এ নিয়ে দুই গ্রুপেরই দ্বন্দ্ব লেগে থাকে। এরই জেরে গতকাল রাতে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রুপের লোকজন। এতে গুরুতর আহত হন রাশেদুল ইসলাম ও জুনায়েদ।

পরে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে রাশেদুল ও দুপুরে জুনায়েদ মারা যান।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী