হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া যৌনপল্লিতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে।

রোববার সকালে ‘দৈনিক আমার দেশ’-কে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে গোয়ালন্দঘাট থানার সাব-ইন্সপেক্টর মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির ভেতর যৌনকর্মী সীমা ওরফে লাকীর কক্ষে অভিযান চালিয়ে আবুল হাসেম সুজন (৫৩) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। আবুল হাসেম একজন চিহ্নিত সন্ত্রাসী।

উদ্ধারকৃত পিস্তলের ব্যারেলে অস্পষ্টভাবে "SUPPLY FOR USA" এবং বডিতে "7.65 7ROUND IN ITALY" খোদাই করা আছে। এছাড়া গুলির পারকিউশন ক্যাপে "KF 7.65" খোদাই করা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে (মামলা নং-২৫, তারিখ ২৩/০২/২০২৫)। আসামিকে আজ আদালতে সোপর্দ করা হবে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু