হোম > সারা দেশ > ঢাকা

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, ইতি আক্তার (২৫) ও তার স্বামী বিল্লাল (৩৫) ওই এলাকায় ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। প্রায়ই ঝগড়া হতো তাদের।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামী তার স্ত্রীকে রুটি বানানোর বেলন দিয়ে উপর্যুপরি পিটিয়ে হত্যা করে। স্বামীকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে চিৎকার শুনে ওই কক্ষের সামনে গেলে বিল্লাল দেরি করে দরজা খোলে। ভেতর ঢুকে ইতি আক্তারের রক্তাক্ত নিথর দেহ মেজেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ আসে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল