হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখড়াশাল গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী মেহেরা খাতুন (৬০) এবং তার পুত্রবধূ খালেদা আক্তার বেবী (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুত্রবধূর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে যান শাশুড়ি মেহেরা খাতুন। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে বাজিতপুর  জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার উখড়াশাল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমই

ভারতে ‘ককরোচদের’ বিজয়, মোদির জন্য আসন্ন বিপদের ইঙ্গিত

রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবার পেছাল

ছয় বছর ধরে জরাজীর্ণ টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: মির্জা ফখরুল

মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, দুই মাসেও মেলেনি সন্ধান

ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

কুমিল্লা ডিসি অফিসের বারান্দাজুড়ে মোটরসাইকেল, সেবাগ্রহীতাদের ক্ষোভ

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা