হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে আবারো তিন বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে থামছেই না ডাকাতি। একের পর এক ডাকাতির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে বিএনপি নেতা আহসান হাবিব, ব্যবসায়ী আ. হেকিম ও মজিবুল্লাহর বাড়িতে ডাকাতি হয়েছে।

১৮-২০ জন ডাকাত দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে তালা ভেঙে আহসান হাবিবের বাড়িতে ঢুকে সবাইকে জিম্মি করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা আহসান হাবিব জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈইলারকান্দি এলাকায় তার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একতলা ভবনের কেচিগেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় নগদ ৪০ হাজার টাকা এবং ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এরপর ডাকাতরা ব্যবসায়ী আ. হেকিম ভূঁইয়ার (৫৩) বাড়িতে ঢুকে নগদ ৪৫-৫০ হাজার টাকা ও ৪-৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

সবশেষে ডাকাতরা মজিবুল্লাহর বাড়িতে ঢুকে নগদ ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

এদিকে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এক রাতে তিনি বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার রাতে তিন বাড়ি ও শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক