হোম > সারা দেশ > ঢাকা

বজ্রপাতে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুন

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

বজ্রপাতের ফলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুন লেগেছে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় কার্যালয়ের দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলি দেখা দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহাকরী পরিচালক আব্দুল্লাহ্‌ আল আরেফিন জানান, বজ্রপাতের ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ছুটে যাই। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এমএস

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী