হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের সদর উপজেলার তাঁতীবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), একই এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৪৬) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২)।

এলাকাবাসী, পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে একটি ভ্যানযোগে কয়েকজন যাত্রী ভাংগাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে রওনা দেয়। এসময় তাঁতীবাড়ী নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত হয়। গুরুতর আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা। পরে প্রশাসনের তৎপরতায় প্রায় ২ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে চাপা দেয় ওই কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই নারীসহ দুই ভ্যানযাত্রী নিহত হন। আহত হন দুজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শহর শয্যা জেলা হাসপাতালে নিলে সেখানে মারা যান এক নারী। দেড়টার পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘাতক কার্ভাডভ্যানটি আটক করা যায়নি

এসআই

নিখোঁজ যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চুর বাড়িতে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৩

দুবাইতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল

কাপাসিয়ায় জলমহালে পানি সংগ্রহ গিয়ে যুবক নিখোঁজ

টঙ্গীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজি, জানেনা নেতৃবৃন্দ

জ্বালানি তেল মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী