হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুক পোস্টের পর দূর হলো হাসপাতালে পানির সংকট

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬-৭ দিন পানি না থাকায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। স্যানিটেশন, ওষুধ সেবন কিংবা দৈনন্দিন ব্যবহার—সব কিছুর জন্যই প্রয়োজনীয় পানির অভাবে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

বাংলাদেশ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম স্থানীয় সংবাদকর্মী এমডি হিরা নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের পানির সংকট নিয়ে একটি প্রতিবাদমূলক পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

রোগীরা ও রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাই ভর্তি করাতে এসে দেখি পানি নেই। হাত ধোয়ার, ওষুধ খাওয়ার, এমনকি বাথরুম ব্যবহারের মতো ন্যূনতম সুবিধাটুকুও পাচ্ছি না। এটা কী আধুনিক কোনো হাসপাতালের চিত্র?

এরপরই দ্রুত সাড়া দেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই হাসপাতালের পানি সরবরাহ পুনরায় চালু হয়।

স্থানীয় (নাম প্রকাশের অনিচ্ছুক) জানান, দীর্ঘদিনের এই সমস্যার বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

সচেতন নাগরিক মহল ইউএনও’র এই দ্রুত পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলেন, ‘এটি একটি প্রমাণ—যখন জনগণ, প্রশাসন এবং সামাজিক মাধ্যম একসঙ্গে কাজ করে, তখন যেকোনো সমস্যা সমাধান সময়ের ব্যাপার মাত্র।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শামীম আক্তার জানান, পানির সমস্যাটি গত ৮ জুন আমাদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় একজন মিস্ত্রির সহায়তায় সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এরপর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগে লিখিতভাবে জানানো হয়। তারা পরিদর্শন শেষে মাটি খুঁড়ে পাইপলাইনের সমস্যাটি চিহ্নিত করে এবং তা দ্রুত মেরামত করে। ফলে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ স্বাভাবিকভাবে চালু হয়েছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক