হোম > সারা দেশ > ঢাকা

শিশুর সাফল্য-মানসিক বিকাশে পাঠাভ্যাস জরুরি: গণশিক্ষা উপদেষ্টা

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় শিশুর পরবর্তী জীবনের সাফল্য এবং মানসিক বিকাশে পাঠাভ্যাস জরুরি উল্লেখ করে বলেছেন, শিক্ষার মূলভিত্তি হলো পাঠাভ্যাস, যা শিশুর একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

উপদেষ্টা আরও বলেন, শিশুকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে।

সোমবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায় ড্রিম স্কয়ার রিসোর্টে ‘রিডিং কনফারেন্স-২০২৫’-এর প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় তার বক্তব্যে এ সব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মো. আতিকুর রহমান, রুম টু রিড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউল গনি।

উপদেষ্টা বলেন, এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে যুক্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন। এ সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও সুপারিশসমূহ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি কার্যকর কর্মপরিকল্পনা গঠনে সহায়তা করবে।

এ অনুষ্ঠানে আংশগ্রহণ করেন, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাসহ ১শ ৪০ জন। ‌দু'দিনব্যাপী রিডিং কনফারেন্সে চলবে।

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া