হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় শওকত আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় আমতলী কেরানিরটেক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের জাভান হোটেলের সামনে ঘটনা ঘটে।

নিহত শওকত আলী টঙ্গী পূর্ব থানার আমতলি কেরানিরটেক এলাকার মৃত জামির আলীর ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৬টার দিকে শওকত আলী আমতলি কেরানিরটেক এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান (নং-ঢাকা মেট্রো- ১৮-৯২০৩) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা চাইলে আমরা আইনানুগ সহায়তা করবো।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর