হোম > সারা দেশ > ঢাকা

লাখো মুসল্লির আমিন ধ্বনিতে শেষ হলো তালিমী জলছা

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লাখো মুসল্লির আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী হযরত মাওলানা আবু বকর আব্দুল হালীম হুছাইনী (র.) এর ৫৭তম বার্ষিক ইছলাহী ও তালিমী জলছা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, হযরত মাওলানা মো. জসীম উদ্দিন হাটহাজারী। মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধ কামনা করা হয়।

গত রোববার বাদ আছর থেকে খতমে বুখারী শরীফ উপলক্ষে আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী ইছলাহী ও তালিমের জলছা। এতে দেশের বিশিষ্ট উলামায়ে কেরামগণ বয়ান রাখেন।

প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হালীম হুছাইনী (র.) প্রতিষ্ঠিত জামিয়া হুছাইনীয়া আসআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে এই ইসলাহী ও তালিমী জলছা শুরু হয়। এতে পাকুন্দিয়া উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। ইছলাহী ও তালিমী জলছায় দুই হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, উপজেলার তারাকান্দি গ্রামে উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে-দ্বীন হযরত মাওলানা আব্দুল হালিম হুছাইনী (র.) ১৯৬২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি দ্বীনি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক