হোম > সারা দেশ > ঢাকা

শামা ওবায়েদের গাড়ি ভাংচুর মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাংচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। কাজী শাওন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলার যুগ্ম-সম্পাদক ও ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, দ্রুত বিচার আইনে করা মামলায় শাওন কাজীকে আটক করা হয়েছে। শাওন সিআর ১১২/২৪ মামলায় পরোয়ানা ভুক্ত আসামী ছিলো। দীর্ঘদিন পলাতক থাকার পর, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করি। আটকের পর শাওনকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। শাওন কাজী ঐ মামলার আসামী।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার