হোম > সারা দেশ > ঢাকা

তুচ্ছ বিষয় নিয়ে ধস্তাধস্তি, ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে ঘুমানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে গল্প ছড়া'র চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েল ও গ্রেপ্তারকৃতদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।

পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ খবর পেয়ে দুইজনকে আটক করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরো জানান, নিহত ও গ্রেপ্তারকৃতরা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা কেন্দ্রিক বিভিন্ন অপরাধে জড়িত বলে ওসি জানান।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু