হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ৫ জনকে ছুরিকাঘাতে জখম

মোবাইল চুরির আখ্যা দেওয়ায়

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল ফোন চুরির আখ্যা দেওয়ায় পাঁচজনকে ছুরিকাঘাতে জখম করেছে আমিন মিয়া নামে এক দুর্বৃত্ত। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার কাঁচপুর পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। এলাকাবাসী দুর্বৃত্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় পারটেক্স খেলার মাঠ থেকে নীরব নামে একজনের মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় নীরব পাঁচ-সাতজনকে সঙ্গে নিয়ে রাতেই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত আমিন মিয়াকে চাপ দিতে থাকেন।

অভিযুক্ত আমিন মিয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যায়। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আমিন মিয়া উত্তেজিত হয়ে পাঁচজনকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। আহতরা হলেন— নীরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। আহতরা সবাই কাঁচপুর রায়েরটেক এলাকার বাসিন্দা।

পরে আহত পাঁচজনের পরিবার ও এলাকাবাসী খবর পেয়ে আমিন মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

এ ঘটনায় ছুরিকাঘাতে মারাত্মক আহত নীরব মিয়ার খালা শিউলি রাত ৩টায় বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ সাংবাদিকদের জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যানবাহনের চাপ

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মাদারীপুরে ইসলামিক রিলিফের কোরবানির মাংস পে‌লো ১৪০০ পরিবার

ভাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আমরা যেন আর বেকার তৈরি না করি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

শিবচরের পদ্মাপাড়ে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আ.লীগ নেতার মাংস বিতরণ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক