হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের মুন্সিবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হলে তারা সেখানে মারা যান।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

এমবি

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল