হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ২ শিশুকে কুপিয়ে হত্যা, মা আটক

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে আব্দুল্লাহ (৪) ও মালিহা (৬) নামে দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের মাকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর রুপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার আটতলা বাড়ির তৃতীয় তলায় ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত আব্দুল্লাহ ও মালিহা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান। তারা আরিচপুর এলাকার ওই বাসায় বাবা মায়ের সাথে থাকতো।

এলাকাবাসী জানায়, আব্দুল্লাহ ও মালিহা ভাই বোন। শুক্রবার বিকেলে তাদের বাবা বাসার বাইরে যান। এসময় দু’শিশুকে নিয়ে তাদের মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পরে তাদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে এসে মেঝেতে দু’সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান।

পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। শিশুদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তাদের মা সালেহা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

হাটবাজার, বালুর মাঠ বাসস্ট্যান্ড সবই পেলেন ক্ষমতাসীনেরা

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন নিষিদ্ধ আ.লীগ নেতা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাভারে এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে মামলা, ১২ জন গ্রেপ্তার

বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত