হোম > সারা দেশ > ঢাকা

দুর্গা বিসর্জনে নৌকাডুবে নিখোঁজ আরেক শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুর জেলার কালিয়াকৈরের ঘাটাখালী নদীতে বরিয়াবহ-রসুলপুর ব্রিজ এলাকা থেকে শনিবার সকালে আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুর্গা বিসর্জন দেখতে বিপুল সংখ্যক মানুষ অর্ধশতাধিক নৌকা নিয়ে তুরাগ নদীতে ঘুরে বেড়ানোর সময় দুই তিনটা নৌকা একত্রিত হয়ে ধাক্কা লাগে। এতে একটি নৌকা ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অংকিতা ও তন্ময় নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়। ঘটনার ৩ দিন পর শনিবার তন্ময় (৫) এর লাশ উপজেলার বরিয়াবহ রসুলপুর ব্রিজ এলাকায় ভাসতে দেখে স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সালাম থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য তন্ময়ের পিতা তাপশ মনি দাস আবেদন জানালে পুলিশ তন্ময়ের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করেন।

অপরদিকে আগের দিন অংকিতার লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৌলতদিয়ায় বিয়ারের ব্যবসা, বহিষ্কার সেই শ্রমিক দল নেতা

পাম্পে তেল কম দেওয়ায় তরুণ দল সভাপতিকে জরিমানা

পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

ধনবাড়ীতে ঝড়ে ব্যাপক ক্ষতি, ঝুঁকিতে কৃষি

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১