গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তুরাগ নদের টঙ্গী অংশের সান্দারপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় শনাক্তে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) হাতের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা নদের পানিতে লাশটি ভাসতে দেখে নৌ-পুলিশ খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ওই যুবকের পরনে গেঞ্জি ও প্যান্ট রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।