হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়ায় বিয়ারের ব্যবসা, বহিষ্কার সেই শ্রমিক দল নেতা

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ারের ব্যবসার স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে ভাইরাল শ্রমিক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. সুমন মোল্লা ওরফে চাঁদাই (৪৫) উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সম্মানহানি করায় সুমন মোল্লাকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ভাইরাল অডিওর কারণে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মো. সরোয়ার মোল্লা বলেন, সুমন মোল্লা নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যেহেতু সে একজন মাদক ব্যবসায়ী এ কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে জেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এরআগে, ২৫ এপ্রিল ঢাকা বার কাউন্সিলের আইনজীবী মো. মকিম মণ্ডলের সঙ্গে সুমন মোল্লার ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। মকিম মণ্ডল তার ফেসবুক পোস্টে দৌলতদিয়া যৌনপল্লীতে সুমন মোল্লার বিয়ার ব্যবসা, ইয়াবার চালান আনা এবং বাড়ি দখলসহ নানা অভিযোগ তোলেন। পরবর্তীতে ওই পোস্টের প্রতিবাদ জানাতে গিয়ে ফোনালাপে বিষয়গুলো উঠে আসে।

অভিযুক্ত সুমন মোল্লা বলেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা মন্তব্য করায় তিনি মকিম মণ্ডলকে ফোন দেন। কথা বলার সময় উত্তেজিত হয়ে অসাবধানতাবশত ওই বক্তব্য দিয়েছেন দাবি করে তিনি বলেন, আমি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের